রাজনীতিতে নামছেন জিৎ?

0
65
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

এবার কি রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিনেতা জিৎ? সাম্প্রতিক কিছু ঘটনা ঘিরে টালিউড ও সোশ্যাল মিডিয়ায় এখন এ নিয়েই চলছে জোর আলোচনা।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেছিলেন, ৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে…। এরপর নির্বাচনের ফল প্রকাশের দিন বিনোদন জগতের তারকাদের মধ্যে তিনিই প্রথম বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান।আর এবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে।ভিআইপি নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা গিয়েছে জিৎকে। সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার তাঁর গায়েও লাগল রাজনীতির রং? ব্রিগেড ময়দানে শপথ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন টলিউডের বস’খ্যাত অভিনেতা। সাদা পাঞ্জাবি ও রোদচশমায় তাঁর উপস্থিতি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।অনেকেই প্রশ্ন তুলছেন, দেবের মতো কি এবার ভোটের ময়দানেও দেখা যাবে জিৎকে?এর আগে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়র মৃত্যুর পর বিচার দাবিতে যখন টালিউডের একাংশ সরব হয়েছিল, তখন সেই আন্দোলনে দেখা যায়নি জিৎকে।

ফেডারেশন বা আর্টিস্ট ফোরামের কোনো সভাতেও তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বরাবরই জিৎ হেঁটেছেন স্রোতের উল্টো পথে।