!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Sports ব্রাজিলের কোচ হচ্ছেন না ক্লপ

    ব্রাজিলের কোচ হচ্ছেন না ক্লপ

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স

    লিভারপুলে প্রায় এক দশক কাটানোর পর ২০২৪ সালে কোচের দায়িত্ব ছাড়েন ইউর্গেন ক্লপ। ক্লাবটির সঙ্গে দারুণ সফল সময় পার করলেও শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে কোচিং থেকে বিরতি নেন বলে জানিয়েছিলেন তিনি। কোচিং ছাড়ার পর চলতি বছরের শুরুতে রেড বুলের হেড অব গ্লোবাল সকার পদে যোগ দেন তিনি। তবে কয়েক মাস পার হতে না হতেই জোর গুঞ্জন উঠেছে, ক্লপ নাকি সেখানে সুখে নেই।

    এর পর ক্লপকে ঘিরে শুরু হয় গুঞ্জন। তাকে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে দেখছেন অনেকেই।মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি হয়তো বিদায় নিতে পারেন,আর ব্রাজিল জাতীয় দলও নতুন কোচের সন্ধানে রয়েছে।তবে সেসব খবর উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট মার্ক কোসিকে।কোসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়ুর্গেন ক্লপ তার নতুন দায়িত্বে অর্থাৎ রেড বুলের হেড অব গ্লোবাল সকার খুবই খুশি।

    কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই।জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ-ও নিশ্চিত করেছেন, ক্লপের আগামী সিজনে কোনো দলের হেড কোচ হিসেবে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই, এমনকি সেটা রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দল হলেও না।তবে বিভিন্ন ক্লাব ও জাতীয় দল ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান তিনি।