
সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর চলতি বছরের জানুয়ারিতে বেশ ধুমধাম করে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। তাদের বিয়ে নিয়েও কম বিতর্ক কম হয়নি। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন শোভিতার প্রেমে পড়েন নায়ক, যা নিয়ে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেতাকে।
সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট-এ উপস্থিত ছিলেন নাগা-শোভিতা।সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে।দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা।তা দেখে অনেকেই ধরে নিয়েছেন এই বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা।বলিপাড়ায় এ ঘটনা নতুন নয়।এর আগে আলিয়া ভাট এবং রণবীর কাপুর বিয়ের এক মাসের মাথায়ই রাহা আসার খবর শুনিয়েছিলেন। বলিপাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গেছে। তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায়ই মা হতে চলেছেন শোভিতা আর বাবা হচ্ছেন নাগা? তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি নায়ক-নায়িকা। এর মধ্যে বেশ ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা।বিয়ের পর থেকে তাঁদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক। কিছু দিন আগে একটি বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা।
কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভাল রান্না করেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি।প্রশ্ন করা হয়েছিল ভুল করলে কে ক্ষমা চায়? শোভিতা বলেছেন, সব সময় তিনি। নাগা জানিয়েছেন,তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন।
