গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment বিশ বাঁও জলে রণবীরের নতুন ছবি?

    বিশ বাঁও জলে রণবীরের নতুন ছবি?

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    খরা কাটিয়ে আদিত্য ধরের ধুরন্ধর-এর সৌজন্যে রণবীর সিংয়ের অভিনয় কেরিয়ারে শাপমোচন। সিনেমার সাফল্য গগনচুম্বী ঠিক সেই সময়ই আচমকা ছন্দপতন। ফারহান আখতারের সঙ্গে ডন থ্রি ইস্যুতে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বলিউডে নিষিদ্ধ করেছে।

    এই ঘটনায় যে রণবীরের অর্জিত খ্যাতি যে মুহূর্তে ম্লান হয়ে গিয়েছে সে কথা বলার অপেক্ষাই রাখে না। ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের পর ডন থ্রি থেকে আচমকা সরে আসার ফলে প্রযোজনা সংস্থার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এবার বিশ বাঁও জলে রণবীরের আগামী ছবির ভবিষ্যৎ? রায় অনুযায়ী, রণবীরের সঙ্গে যুক্ত কোনও কর্মী, স্পট বয়, টেকনিশিয়ান, ভ্যানিটি ভ্যান সরবরাহকারী, পরিচালকসহ ফিল্ম বডির অধীনস্থ কেউই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না।শুধু হিন্দি সিনেমা নয়, গোটা ভারতীয় চলচ্চিত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এরপরই কপালে চিন্তার ভাঁজ পরিচালক জয় মেহতার। তাঁর নির্দেশনায় প্রলয় ছবিতে অভিনয়ের কথা রণবীরের। কিন্তু, বর্তমান পরিস্থিতি প্রলয়কে প্রভাবিত করবে সেই আশঙ্কাতেই রয়েছেন হনসল পুত্র। উল্লেখ্য, ২০২৫-এর ডিসেম্বরে প্রলয়-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়।

    প্রায় ৩০০ কোটি টাকার বিশাল বাজেটের এই ছবির প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গিয়েছিল। তবে রণবীরের উপর নিষেধাজ্ঞা জারির ফলে ছবিটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অবশ্য জানিয়েছে রণবীর যদি ব্যক্তিগত স্তরে বিষয়টি নিয়ে আলোচনা করেন তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে ডন থ্রি বিতর্কের আঁচ প্রলয়-এ আছড়ে পড়ার সম্ভনা নিয়ে এখনও পর্যন্ত পরিচালক বা অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।