গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment দ্য ব্যাডস অব বলিউড-এর সিক্যুয়াল আসছে

    দ্য ব্যাডস অব বলিউড-এর সিক্যুয়াল আসছে

    0
    162
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার নতুন সৃষ্টি দ্য ব্যাডস অব বলিউড নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরই দর্শক মহলে ঝড় তুলেছে।কেবল কিং খানের পুত্র হওয়ায় নয়, বরং সাহসী গল্প এবং নতুন নির্মাণধারার জন্য সিরিজটি ইতিমধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছে।

    এদিকে আরিয়ান খান মূলত এই সিরিজের মাধ্যমে তার নির্মাণ জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন।বলিউডের অন্ধকার দিক, ক্ষমতার লড়াই এবং গ্লামারের আড়ালে লুকানো চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করেই গল্পটি গড়ে উঠেছে।এর সাহসী উপস্থাপনা এবং চমকপ্রদ চরিত্রায়ন দর্শকদের নতুন অভিজ্ঞতা দিয়েছে।এবার শোনা যাচ্ছে, সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে কাজ শুরু করেছেন আরিয়ান খান। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের অন্যতম অভিনেতা রজত বেদি।রিপোর্ট অনুসারে, সম্প্রতি এক সাক্ষাৎকারে রজত বেদি বলেছেন, হ্যাঁ, সিজন টু আসছে। কাজ শুরু হয়ে গেছে। আশা করছেন, দর্শকরা তাঁকে আগামী সিজনে আরো বেশি দেখবেন।অন্যদিকে,আরিয়ান খান এই সিরিজের জন্য কীভাবে তাকে কাজের প্রস্তাব দেন সে প্রসঙ্গে অভিনেতা বলেছেন, তিনি তখন কানাডায় ছিলেন।হঠাৎ একদিন সহকর্মীর কাছ থেকে ফোন পেলেন আরিয়ান তাঁকে খুঁজছেন। পরে আরিয়ান সরাসরি তাঁর সঙ্গে দেখা করেন। রজত বেদি বলেছেন, আরিয়ান খুব নার্ভাস ছিল, কয়েকদিন ধরে কীভাবে কথা বলবে, সেটাই ভাবছিল। রজত আরো জানিয়েছেন, চরিত্রটির জন্য কেবল তাকেই পছন্দ করেছিলেন আরিয়ান। বলেছেন, যদি তিনি না করতেন, এই চরিত্রটাই থাকত না।এই কাজ তাঁর জীবনে নতুন সূচনা নিয়ে এসেছে। সারা বিশ্ব থেকে ভালোবাসা পাচ্ছেন।

    মনে হচ্ছে, সব ঝড় পেরিয়ে রোদ উঠেছে।এদিকে আরিয়ান খানের আলোচিত সিরিজ ,দ্য ব্যাডস অব বলিউড-এ রজত বেদি ছাড়াও অভিনয় করেছেন লক্ষ্য,ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বম্ব্বা,গৌতমি কাপুর,মনোজ পাহওয়া, মোনা সিং এবং আন্যা সিং।এছাড়া বেশ কয়েকজন বিশিষ্ট তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন যাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর সিং, রণবীর কাপুর ও করণ জোহরের মতো হেভিওয়েট তারকা।