গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment সামান্থা বিয়ে করতেই সুখবর নাগার

    সামান্থা বিয়ে করতেই সুখবর নাগার

    0
    83
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অভিনেত্রী সমান্থা রুথ প্রভু ১ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করেছেন।তার তিন দিন পরেই প্রথম বিবাহবার্ষিকী পালন করেন নাগা চৈতন্য ও তাঁর বর্তমান স্ত্রী শোভিতা ধূলিপালা। এ বার নতুন গুঞ্জন, বাবা-মা হতে চলেছেন নাগা ও শোভিতা। ছেলে ও পুত্রবধূর হয়ে উত্তর দিয়েছেন নাগার্জুন।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে নাগার্জুনকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি দাদু হতে চলেছেন? প্রশ্ন শুনে সেই প্রসঙ্গ একপ্রকার এড়িয়ে যেতে চাইছিলেন নাগার্জুন। শুধু তা-ই নয়, অভিনেতা খানিক অস্বস্তিতেও পড়েন। যদিও খানিক চুপ থেকে পরে বলেন, যখন সঠিক সময় আসবে, আমরা নিশ্চয়ই জানাব। অর্থাৎ ফ্যান ফলোয়ারদের কথায়,সন্তান আসার খবরে অভিনেতা সিলমোহর যেমন দেননি, তেমনই পুরোপুরি অস্বীকারও করেননি।এদিকে,নাগের সঙ্গে শোভিতার বিয়ে হয়েছে ২০২৪ সালে। কিন্তু, এত দিন বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনেননি শোভিতা। ৪ ডিসেম্বর, তাঁদের বিয়ের এক বছর পূর্ণ হয়।আবার, এই মাসেই বিয়ে সেরেছেন নাগের প্রাক্তন স্ত্রী সমান্থা।এর পরেই নাগ ও শোভিতার বিয়ের বিভিন্ন মুহূর্ত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শোভিতা জানান, নাগাকে ছাড়া তিনি সম্পূর্ণ নন।তিনি ও নাগ, দু’জনেই মানুষ হিসাবে পরিপূর্ণ।উল্লেখ্য,কয়েক সপ্তাহ আগেই নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বার বিয়ে করেছেন।

    পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে গাঁটছড়া বাঁধেন সামান্থা।প্রসঙ্গত, ২০১০ সালে এক ছবির শুটিং ফ্লোরে আলাপ হয় নাগা ও সামান্থার।২০১৭ সালে চারহাত এক হলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০২২ সালে প্রকাশ্যে আসে শোভিতার সঙ্গে নাগার সম্পর্ক, আর ২০২৪ সালেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।