ওটা বাঘ না বিড়াল? অভিষেককে মুখ্যমন্ত্রী

0
19
ছবি সৌজন্যে :ফেসবুক
ওটা বাঘ না বিড়াল? ২১ জুলাই-র পরের দিনই জবাবি ভাষণে বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ ঠা মে বিধানসভার ফল ঘোষণার পর ডায়মন্ড হারবারে যাওয়ার সাহস পেলেন না। অভিষেককে তোপ দেগে তিনি বলেছেন, ওই ছোঁড়া কে, প্রতিষ্ঠিত চোরকে, ওকে বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। ডায়মন্ড হারবারে লড়ুন, ৪০ শতাংশের বেশি মুসলিম ভোট রয়েছে, বলছি যত ভোটে জিতেছেন তার থেকে বেশি ভোটে হারবেন। অভিষেকের নাম না করে একহাত নেন একুশে জুলাইয়ের সভা আয়োজন নিয়েও।
শুভেন্দু অধিকারীর দাবি, ২১ জুলাইয়ের সভা যদি সরকার রুখে দিত, তা হলে পৃথিবীর কোনও শক্তি ওটা করতে দিতে পারত না।