গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment এবার মহিলা কমিশনে দিতিপ্রিয়া?

    এবার মহিলা কমিশনে দিতিপ্রিয়া?

    0
    80
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বৈঠক করে দ্বন্দ্ব কাটিয়ে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে ফিরেছিলেন জীতু কমল। খবর পেয়ে ফ্যান ফলোয়াররাও আশ্বস্ত হন, এই বুঝি অপু-আর্য’র দ্বন্দ্ব মিটল। এবার থেকে নির্বিঘ্নে সিরিয়ালের শুটিং হবে। তবে রাত পোহাতেই ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে অন্য তথ্য।

    দিতিপ্রিয়া রায় নাকি সহ-অভিনেতা জীতুর বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয়। সোশাল মিডিয়ায় জীতু ফ্যান ফলোয়ারদের লাগাতার বিষোদগারে অভিনেত্রী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে কাজেও মন বসছে না তাঁর। সেই প্রেক্ষিতেই নাকি আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।খবর, এবার নাকি দিতিপ্রিয়া নিজেই,চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। যদিও সবটাই এখনও জল্পনা স্তরে, তবে অভিনেত্রীর মহিলা কমিশনে দ্বারস্থ হওয়ার খবর শুধুই গুঞ্জন নয়। আদতেই কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন দিতিপ্রিয়া। এপ্রসঙ্গে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দিতিপ্রিয়া তাঁর সঙ্গে যোগাযোগ করে পরামর্শ চেয়েছিল মহিলা কমিশন কিছু করতে পারে কিনা। আর মহিলা কমিশনে তো সব মহিলারাই যোগাযোগ করতে পারেন। বলেছেন, যদি দিতিপ্রিয়া মনে করেন আর্টিস্ট ফোরামে অভিযোগ জানাবেন, সেটা করতে পারেন। তবে এখনও পর্যন্ত কমিশনের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে আর্টিস্ট ফোরামে দিতিপ্রিয়া লিখিত অভিযোগ জানিয়েছে, বলে জানিয়েছেন চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

    অন্যদিকে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বিষয়টি পুরোপুরি খোলসা করতে না চাইলেও জানিয়েছেন, মেল মারফৎ দিতিপ্রিয়া সংগঠনের কাছে কিছু জানিয়েছে ঠিকই, তবে মেল এখনও পড়া হয়নি তাঁর।