
বিজ্ঞানীদের আগের ধারণার চেয়ে অনেক দ্রুত মরে যাচ্ছে মহাবিশ্ব, এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।ডাচ বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে, মহাবিশ্ব হকিং রেডিয়েশন নামে পরিচিত এক প্রক্রিয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে,১-এর পরে এখানে ৭৮ টি শূন্য বসবে।তাত্ত্বিকভাবে হকিং রেডিয়েশন হচ্ছে, এমন এক প্রক্রিয়া, যেখানে ব্ল্যাক হোল থেকেও বিকিরণ বা রেডিয়েশন নির্গত হতে পারে।
১৯৭৪ সালে তত্ত্বটি প্রথম প্রস্তাব করেন পদার্থবিদ স্টিফেন হকিং।বিজ্ঞানীদের আগের অনুমান ছিল, এ প্রক্রিয়া ঘটতে এর প্রায় ১০ গুন্ বেশি বছর সময় নেবে। নতুন গবেষণায় এ ধারণা পাল্টে গিয়েছে তাদের।মহাবিশ্বের ছড়িয়ে থাকা বিভিন্ন সাদা বামন তারার পুরোপুরি ক্ষয় হতে এ সময়টিই লাগবে। এসব তারা মহাবিশ্বের সবচেয়ে টেকসই বস্তু। তাই এগুলোই সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকবে বলে দাবি করা হচ্ছে।নতুন এ গবেষণাটি ২০২৩ সালের এক গবেষণার ধারাবাহিকতা থেকে করেছেন বিজ্ঞানীরা, যেখানে দেখা গিয়েছিল,কেবল ব্ল্যাক হোলই নয়, বরং অন্য বিভিন্ন বস্তুও হকিং রেডিয়েশন নামের প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভূত হতে পারে।
নতুন এ গবেষণায় বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেছেন, এ ঘটনা পুরোপুরি শেষ হতে ঠিক কত সময় লাগবে।এ গবেষণাপত্রের প্রধান লেখক ও ব্ল্যাক হোল বিশেষজ্ঞ হেইনো ফাল্কে বলেছেন, মহাবিশ্বের চূড়ান্ত সমাপ্তি আগের ধারণার চেয়ে অনেক আগেই ঘটবে। তবে সৌভাগ্যক্রমে সেটি ঘটতে এখনও অনেক অনেক বছর সময় লাগবে।








