
সোনার দাম কমার পূর্বাভাসকে তুড়ি মেরে উড়িয়ে সোনার দাম ফের উর্ধ্বমুখী। একাধিক করাণে আন্তজাতিক বাজারে বিনিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা বৃদ্ধি। বিনিয়োগকারীদের সোনায় বিনিয়োগের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গত ১ সপ্তাহে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ৫ হাজার ৬৭০ টাকা। এপ্রিল মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত সোনার দাম কমেছিল প্রায় ৩ হাজার ৬৫০ টাকা।
আর তারপর থেকেই উঠতে শুরু করেছে বাজার। দিল্লিতে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৯৫ হাজার ৮২০ টাকা। সেখানে ২২ ক্যারাট সোনার দাম ৮৭ হাজার ৮৫০ টাকা। কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার গ্রাম ৮৭ হাজার ৭০০ টাকা।
এই তিন শহরে ২৪ ক্যারাট সোনার দাম ৯৫ হাজার ৬৭০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। গত এক সপ্তাহে এর দাম বেড়েছে ৬ হাজার টাকা। বর্তমানে ১ কেজি রুপোর দাম ১ লক্ষ টাকা।
