গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata এটাই কি ব্যর্থ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার মডেল, তোপ সুকান্তর

    এটাই কি ব্যর্থ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার মডেল, তোপ সুকান্তর

    0
    131
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যে একের পর এক শিশুদের ওপর নির্যাতনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। এটাই কি পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রীর নারী নিরাপত্তার মডেল।

    কলকাতায় ৭ মাসের শিশুকে নৃশংস যৌন নির্যাতন। বড়ঞায় ৫ বছরের শিশুকে যৌন নির্যাতন। এই ভয়াবহ ঘটনাগুলো রাজ্যে নৈরাজ্যের ছবি তুলে ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের দিকে না তাকিয়ে নিজের রাজ্যে নজর দেওয়া উচিত। এরাজ্যের মেয়েদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী।

    কদিন আগে কলকাতায় ফুটপাতবাসী এক দম্পতির ৭ মাসের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রবিবার বড়ঞায় ৫ বছরের শিশুকেও নির্যাতনের অভিযোগ উঠেছে। পরপর ঘটনায় এভাবেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।