গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ৭ যুদ্ধ থামিয়ে নোবেল পাচ্ছেন ট্রাম্প? ইঙ্গিতবাহী পোস্ট 

    ৭ যুদ্ধ থামিয়ে নোবেল পাচ্ছেন ট্রাম্প? ইঙ্গিতবাহী পোস্ট 

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    একাধিক বার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলেছেন।
    এই পরিস্থিতিতে আগামী শুক্রবার এই বছরের নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা হতে চলেছে।তার আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, দ্য পিস প্রেসিডেন্ট, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট! নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দু’দিন আগে এই পোস্টকে ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তাঁর পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন। ডোনাল্ড ট্রাম্প আরও এক বার দাবি করেছেন, তিনি বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন।
    ওই তালিকায় রয়েছে ভারত-পাক সংঘাতও। আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও তিনি সামাল দিয়ে দেবেন। এই প্রসঙ্গেই আত্মপ্রশংসার সুরে ডোনাল্ড ট্রাম্পের সংযোজন, তাঁর মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে।