গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বিদায় বেলায় কী দ্বিতীয় ইনিংস শুরু শীতের!

    বিদায় বেলায় কী দ্বিতীয় ইনিংস শুরু শীতের!

    0
    60
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মাঘের শুরুতে তাপমাত্রার পারদ বাড়লেও সরস্বতী পুজো থেকে ফের পারদ নামতে শুরু করেছে। শুক্রবার সরস্বতী পুজোর দিন কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রির ঘরে।
    শনিবারও আরও খানিকটা নামল। মাঘের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৫-১৬ ডিগ্রিতে। শুক্রবার তা আচমকা নেমে যায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। আরও কমে শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনভর শহরের আকাশ মেঘমুক্ত থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও। সারাদিনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।রাজ্য জুড়েই কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী আরও তিন-চার দিন। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার বাড়তি সতর্কতা রয়েছে।
    উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।