গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International জেলেনস্কিকে খনিজ চুক্তির পথে হাঁটতে হবে

    জেলেনস্কিকে খনিজ চুক্তির পথে হাঁটতে হবে

    0
    124
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আবার আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ।এর আগে আমেরিকা,ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন।

    এর জবাবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই চুক্তি না হলে ইউক্রেনের প্রতি মার্কিন সাহায্যের ক্ষেত্রে এর প্রভাব পড়বে।এর পরেই হোয়াইট হাউসে মাইক ওয়াল্টজ জানিয়েছেন,সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অগ্রহণযোগ্য অপমান করার কারণে হোয়াইট হাউস, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর খুব হতাশ।এদিকে,ইউক্রেনে বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল ভান্ডার রয়েছে। লিথিয়াম, টাইটানিয়াম, কয়লা, গ্যাস, তেল ও ইউরেনিয়ামের মজুদ দেশটির অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে দৃঢ় করেছে। এই খনিজ সম্পদের বাজার মূল্য বিলিয়ন ডলারেরও বেশি।

    এই অবস্থায় কিয়েভে মার্কিন দূত কিথ কেলোগের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পর তিনি জানান,তাঁরা বিনিয়োগ ও নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা করতে তৈরি, যা যুদ্ধের সমাপ্তিতে সহায়তা করবে।এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে। ট্রাম্প সম্প্রতি জেলেনস্কিকে অনির্বাচিত একনায়ক বলে সমালোচনা করেছেন এবং ইউক্রেন যুদ্ধের জন্য তাকে দায়ী করেছেন।