
এখন থেকে আসল মার্ক জুকেরবার্গ না থাকলেও চলবে,মেটা কর্মীদের পরামর্শ দিতে ও সিইও’র হয়ে কাজ করতে জুকেরবার্গের হুবহু এক এআই ক্লোন বা ডিজিটাল প্রতিচ্ছবি তৈরি করছে মেটা।
জুকেরবার্গের কথা বলার ধরন ও চিন্তাভাবনা দিয়ে প্রশিক্ষিত এই এআই ভবিষ্যতে তার অনুপস্থিতিতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।বিষয়টি শুনতে যতটা অদ্ভুত ও বিস্ময়করই লাগুক না কেন ভবিষ্যতে এমনটিই বাস্তব হতে পারে। বলা হচ্ছে,এআই চরিত্রটিকে জুকেরবার্গের কথা বলার ধরন, বাচনভঙ্গি ও তার দেওয়া জনসমক্ষে বিভিন্ন বক্তব্য বা বিবৃতির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।এ চরিত্রটি কোম্পানির সাম্প্রতিক কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে জুকেরবার্গের চিন্তাভাবনা সম্পর্কেও শিখছে। এসব কিছুর পেছনের ধারণা হচ্ছে, ভবিষ্যতে এ এআই যেন মেটা কর্মীদের বিভিন্ন পরামর্শ দিতে পারে।এদিকে,বেশ কিছুদিন ধরেই এমন কিছু ত্রিমাত্রিক বা থ্রিডি অ্যানিমেটেড এআই চরিত্র তৈরির কাজ করছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি, যেগুলো একদম বাস্তবের মানুষের মতো কথা বলতে বা যোগাযোগ করতে পারবে তবে এখন কোম্পানিটি বিশেষভাবে এই, জুকেরবার্গ এআই চরিত্রের ওপর জোর দিচ্ছে।
আসল সিইও নিজে যখন উপস্থিত থাকতে পারবেন না বা কথা বলতে চাইবেন না তখন এ এআই চরিত্রটি কর্মীদের সঙ্গে কথা বলবে।
