
নন্দীগ্রামে সংখ্যালঘু বিজেপি কর্মীকে বয়কটের অভিযোগ। বুধবার বিজেপি কর্মী রাকিবুলের বাড়িতে গিয়ে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ বিজেপি করার অপরাধে সামাজিক বিধিনিষেধ আরোপ করেছে তৃণমূল।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন নন্দীগ্রামে মধ্যযুগীয় বর্বরতা চলবে না। তিনি বলেছেন দল রাকিবুলের পাশে রয়েছে। ৪ তারিখের পর এর জবাব হবে।
অন্যদিকে বিজেপি কর্মী রাকিবুলের দাবি যতই হুমকি, বয়কট করুক না কেন তিনি বিজেপি ছাড়বেন না। রাকিবুল আরও অভিযোগ করেছেন তাঁর সঙ্গে যারা থাকেন তাদেরকেও বহিষ্কার করা হয়েছে।









