
ভাঙড়ে ফের আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির মধ্যে পরে মাথা ফাটল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের পোলেরহাট সংলগ্ন সাতুলিয়া এলাকায়। জানা গিয়েছে, পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায় তৃণমূল নেতা কালু মোল্লা ও পরিবারের নামে গালিগালাজ করার অভিযোগ আইএসএফ-র বিরুদ্ধে। প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রিজুয়ান ইসলামকে মেরে মাথা ফাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ-র দুষ্কৃতিদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। পাল্টা আইএসএফের দাবি এসআইআর নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছিলেন।
হঠাৎই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁদের উপর হামলা চালায়। আহতকে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে পোলেরহাট থানার পুলিশ।
