টিআরএফ-র লস্কর-যোগের দাবি ওড়ালেন ইশাক দার

0
143
ছবি সৌজন্যে : এক্স

জঙ্গি সংগঠন টিআরএফ-কে আমেরিকা বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’র তকমা দিলে তা পাকিস্তানের বিষয় নয়। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে বৈঠকের সময়ে এমনই জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার।

তবে তারা সন্ত্রাসে জড়িত রয়েছে বলে প্রমাণ পেলে তবেই পদক্ষেপ করা হবে। পাকিস্তানের বিদেশমন্ত্রী আরও দাবি করেছেন, হাফিজ় সইদের লস্করের সঙ্গে টিআরএফের কোনও যোগ নেই। কারণ বহু বছর আগে সেই লস্কর সংগঠন নির্মূল করেছে পাকিস্তান। বিদেশমন্ত্রী বলেছেন, টিআরএফ-কে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দেওয়া আমেরিকার সার্বভৌম সিদ্ধান্ত।

এটা পাকিস্তানের বিষয় নয়। ওরা জড়িত রয়েছে, আমেরিকার কাছে এই সংক্রান্ত কোনও প্রমাণ থাকলে পাকিস্তান তা স্বাগত জানাচ্ছে। কিন্তু লস্করের সঙ্গে টিআরএফ-কে যুক্ত করা ভুল। বহু বছর আগে ওই গোষ্ঠীকে নির্মূল করেছে পাকিস্তান। বৈঠকের পরে এক্স-এ ইশাক দারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কো রুবিয়ো।