আইএসআই বিল, দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিবাদ

0
97
ছবি সৌজন্যে : নিজস্ব
নতুন আইএসআই বিল বাতিলের দাবি উঠল কলকাতায়। প্রেস ক্লাবে দেশ বাঁচাও গণমঞ্চের তরফে প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সহ অন্যান্য অধ্যাপকরা এই বিলের প্রতিবাদ করে বলেছেন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নতুন আইএসআই বিল একদিকে যেমন বাংলার প্রতি বঞ্চনার নতুন প্রচেষ্ঠা, তেমনই দেশের স্বনামধন্য বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়ার পরিকল্পিত পদক্ষেপ।
তাঁদের দাবি এই বিলের মাধ্যমে ১৯৫৯ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে প্রণীত আইএসআই আইন বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনের অভিযোগ আইএসআই-র স্বাধিকার কেড়ে নিয়ে প্রতিষ্ঠানটির মান ও গবেষণার স্বাতন্ত্র্য নষ্ট করতে বদ্ধপরিকর কেন্দ্র। রাজ্য সরকারের সোসাইটি আইনের অধীনে থাকা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে কেন্দ্রের মনোনীত, অনির্বাচিত আমলাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে এই বিলের মাধ্যমে।
পাশাপাশি ছাত্রছাত্রীদের সিট বিক্রির পথও প্রশস্ত করা হচ্ছে বলে অভিযোগ। প্রশান্তচন্দ্র মহলানবীশ প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে রক্ষায় লড়াই চালিয়ে যাবে দেশ বাঁচাও গণতন্ত্র।