পাঞ্জাবে জঙ্গি কার্যকলাপে যুক্ত আইএসআই! দাবি পুলিশের

0
181
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাজ্যে জঙ্গি কার্যকলাপে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত রয়েছে, দাবি করেছে পাঞ্জাব পুলিশ। শুধু তাই নয়, আইএসআই যে ওই কাজে মদত জোগাচ্ছে, তারও বেশ কিছু প্রমাণ হাতে এসেছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল বা বিকেআই-কে কাজে লাগাচ্ছে পাক জঙ্গি হরজিন্দর সিংহ রিন্ডা। বিকেআই-এর দুই সদস্য মণীন্দ্র বিল্লা এবং মনু আগওয়ানকে এই কার্যকলাপের জন্য দায়িত্বও দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের।
রাজ্য পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে অমৃতসরে যে গ্রেনেড হামলা হয়েছিল, তার সঙ্গে আইএসআই-যোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে।