আমেরিকা-ইরাকের সার্জিক্যাল এয়ার স্ট্রাইক, খতম আইসিস সেকেন্ড ইন কমান্ড

0
630
ছবি সৌজন্যে :সংগৃহীত

ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া বা আইসিসের ইরাকি প্রধান আবু খাদিজাকে ইরাকের সঙ্গে যৌথ অভিযানে খতম করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই ঘোষণা করে বলেছেন, আইসিসের ইরাকের একনম্বর নেতা আবু খাদিজা সহ আরও বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাকে একটি যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই আইসিসের ওই নেতা সকলের চোখে ধুলো দিয়ে  বেড়াচ্ছিলেন। অবশেষে আমেরিকা, ইরাকি এবং কুর্দ বাহিনী গোপন সূত্রে খবর বিমান-ড্রোন হামলা চালায় । ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি আবু খাদিজাকে ইরাকে পক্ষে এবং বিশ্বের সামনে সবথেকে বিপজ্জনক জঙ্গিদের একজন বলে ব্যাখা দিয়ে  এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

খাদিজা আইসিসের দ্বিতীয়  স্থানে থাকলেও কিছুদিনের মধ্যেই তার সর্বোচ্চ কমান্ডার বা খলিফা হওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে।