
বাংলাদেশে ইসকনের ওপর হামলার মধ্যেই মায়াপুর ইসকনে গীতা জয়ন্তী দিবসের শেষ দিনে হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। শুধু গীতা পাঠই নয়, মহম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দায় সরব হয়েছে ভক্তরা।
বুধবার গীতা জয়ন্তী দিবসের শেষদিনে ৫ হাজার সনাতনী ভক্ত যোগ দিয়েছিলেন। সেখানে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়েছেন ইসকনের ভক্তরা। এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে নদিয়ার হরিণঘাটায় সনাতনী হিন্দু ঐক্য সমাজের তরফে মিছিল হয়েছে।
করতাল, খোল, ঘণ্টা বাজিয়ে মিছিলে পা মিলিয়েছিলেন বহু মানুষ। হুগলির চণ্ডীতলায় মিছিলে সামিল হয়েছিলেন সনাতনীরা।
