গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভারতকে সিন্ধুর জল ছাড়ার অনুরোধ পাকিস্তানের

    ভারতকে সিন্ধুর জল ছাড়ার অনুরোধ পাকিস্তানের

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভারতে পরমাণু হুমকির পরদিনই সিন্ধু নদের জল ছাড়ার অনুরোধ করেছে পাকিস্তানের বিদেশমন্ত্রক। এক্স অ্যাকাউন্টে সে কথা লিখেছে তারা।
    পহেলগাঁও হামলার পরে সেই চুক্তি স্থগিত রেখেছিল ভারত। পাকিস্তানের বিদেশ মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় লিখেছে, সিন্ধু জল চুক্তি কার্যকর করা নিয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের , ভারত যাতে অবিলম্বে এই চুক্তি স্বাভাবিক ভাবে কার্যকর করা শুরু করে এবং চুক্তির বাধ্যবাধকতা পূরণ করে। ৮ অগস্ট এই সিন্ধু চুক্তি নিয়ে সালিশি আদালত যে রায় দিয়েছিল, তাকেও স্বাগত জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান দাবি করেছে, সেই রায়ে বলা হয়েছে, ভারতকে পশ্চিমের নদীগুলি থেকে জল ছাড়তে হবে যাতে পাকিস্তান অবাধে ব্যবহার করতে পারে। প্রসঙ্গত, ভারত যদিও এই সালিশি আদালতের কাজকে স্বীকৃতি দেয়নি। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার পরেই সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত। রবিবার ফ্লরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়ে ভারতের সিন্ধুচুক্তি স্থগিত করার প্রসঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছিলেন, ভারত বাঁধ তৈরি করুক, তাঁরা অপেক্ষা করবে।
    যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, তখন ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেওয়া হবে। সেই আবহে পাকিস্তানের বিদেশ মন্ত্রক সোমবার ভারতকে সিন্ধুচুক্তি কার্যকর করার জন্য অনুরোধ করেছে।