গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারতের ক্ষতি ইসলামাবাদের লক্ষ্য! তোপ দিল্লির

    ভারতের ক্ষতি ইসলামাবাদের লক্ষ্য! তোপ দিল্লির

    0
    46
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের একমাত্র লক্ষ্য ভারত এবং ভারতীয়দের ক্ষতি করা। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের বিতর্কে ইসলামাবাদকে এভাবেই তোপ দেগেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতেনি হরিশ।
    ইসলামাবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা ভাষ্য তৈরি করার অভিযোগও তুলেছেন তিনি। বর্তমানে পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতিনির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। সোমবার নিরাপত্তা পরিষদের বিতর্কে যোগ দিয়ে পাক প্রতিনিধি আসিম ইফতিকার আহমদ অপারেশন সিঁদুর, জম্মু ও কাশ্মীর এবং সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে সে দেশের বক্তব্য জানান।
    অপারেশন সিঁদুর নিয়ে ভারতকে আক্রমণও করেন তিনি। পাক প্রতিনিধির পর পাল্টা তোপ দাগেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ।