
আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজায় ১০০টি মানবিক সাহায্যবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইজরায়েল। ইজরায়েলি সেনার আড়াই মাসের অবরোধের ফলে গাজ়ায় দুর্ভিক্ষের মুখে পড়েছেন অন্তত পাঁচ লক্ষ প্যালেস্টাইনি।
ইজরায়েলি বোমা-ক্ষেপণাস্ত্রের পাশাপাশি, অনাহারে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বিশেষ করে শিশুরা। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার সংবাদমাধ্যম জানিয়েছিলেন পর্যাপ্ত ত্রাণ না পৌঁছোলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় মৃত্যু হতে পারে ১৪ হাজার শিশুর! তার পরেই ব্রিটেন, ফ্রান্স, কানাডা-সহ একাধিক দেশ ইজরায়েলকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছিল। আন্তর্জাতিক সেই চাপের মুখেই নেতানিয়াহু সরকার শেষ পর্যন্ত ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে।
রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের আধিকারিক জেনস লার্কে জেনিভায় বলেছেন, গাজায় আরও ত্রাণবাসী ট্রাক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে এবং পাওয়া গিয়েছে।






