
ইরান একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত নাটকীয় মোড়ে এসে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত থেকে পিছিয়ে আসার কথা বলেছেন।
ইরান একাধিক ধাপে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে বিভিন্ন শহরে এয়ার রেইড সাইরেন বাজে। তেল আবিবের কিছু স্থানে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং উত্তর ইসরায়েলের কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিহতের খবর পাওয়া যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান এবং ইরানের বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামোতে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আলোচনায় প্রায় সব বিষয়ে সমঝোতা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ফলপ্রসূ আলোচনার কথা জানানোর পরেই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।
তবে মঙ্গলবার পর আবার যুদ্ধের ঝুঁকি বেড়েছে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ বলেছেন, কোনো আলোচনাই হয়নি। একজন ইসরায়েলি কর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরো দুটি সূত্র জানিয়েছে, ইরানের পক্ষে তিনিই আলোচনায় মধ্যস্থতাকারী ছিলেন।সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন,আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
