গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International সংঘর্ষবিরতিতে সম্মতি ইজরায়েল এবং সিরিয়ার

    সংঘর্ষবিরতিতে সম্মতি ইজরায়েল এবং সিরিয়ার

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল এবং সিরিয়া,দাবি করেছেন তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। এক্স পোস্টে তিনি লিখেছেন,তাঁরা দ্রুজ, বেদুইন সুন্নিদের অস্ত্র সংবরণের অনুরোধ করছেন। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন।

    উল্লেখ্য,সংখ্যালঘু দ্রুজ় এবং সরকারি মদতপুষ্ট সশস্ত্র সুন্নি বেদুইন জনগোষ্ঠীর সংঘর্ষ ঠেকাতে টমকেই সিরিয়ায় বিশেষ দূতের দায়িত্ব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক সপ্তাহে দ্রুজ় এবং বেদুইন বাহিনীর সংঘর্ষে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।দ্রুজ়দের পাশে দাঁড়িয়ে সিরিয়ার রাজধানী দামাস্কাস-সহ বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েল সেনা।এই আবহে শান্তিপ্রক্রিয়ায় লেবানন, তুরস্ক, জর্ডনের মতো দেশগুলিও ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন টম।সিরিয়ার অন্তর্বর্তী সেনার মদতে নতুন করে সংখ্যালঘু দ্রুজ়দের বসতি সুয়েইদা প্রদেশে হামলা শুরু করেছিল সুন্নি বেদুইন জনগোষ্ঠীর জঙ্গিরা।তার পরেই নতুন করে সংঘর্ষবিরতির তৎপরতা শুরু করে তুরস্কের মার্কিন দূতাবাসের আধিকারিকেরা।

    প্রসঙ্গত, ডিসেম্বরে বিদ্রোহী সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম ,এইচটিএস এবং তাদের সহযোগী জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনীর হামলায় সিরিয়ায় শিয়া শাসক বাশার আল-আসাদের সরকারের পতন ঘটেছিল। তার পর থেকে শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ় এবং কুর্দ জনগোষ্ঠীর উপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিক ভাবে। ইজ়রায়েলি মদতে প্রত্যাঘাত করেছে দ্রুজ় মিলিশিয়া বাহিনীও।