হিজ়বুল্লার গোয়েন্দা ঘাঁটিতে হামলা ইজ়রায়েলের

0
138
ইজ়রায়েলের নিশানায় এবার হিজ়বুল্লার গোয়েন্দা শাখার ঘাঁটি। লেবাননের রাজধানী বেরুটে এই ঘাঁটি লক্ষ্য করেই রকেট হামলা চালিয়েছে ইজ়রায়েল সেনা।
তবে ইজ়রায়েল কিংবা হিজ়বুল্লার তরফে প্রকাশ্যে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই হামলায় মূলত নিশানা করা হয়েছে হিজ়বুল্লা নেতা হাশেম সফিদ্দিনকে। হিজ়বুল্লা প্রধান নাসরল্লার মৃত্যুর পর হাশেমই ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র এই গোষ্ঠীকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। তবে ইজ়রায়েলের এই হামলার পর তিনি জীবিত রয়েছেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু দাবি করেনি তেল আভিভ। মুখ খোলেনি হিজ়বুল্লাও।সূত্রের খবর, মধ্যরাতে হিজ়বুল্লার গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েল। সেই সময় ওই ঘাঁটিতে মাটির নীচে থাকা গোপন একটি বাঙ্কারে অন্য হিজ়বুল্লা নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন সফিদ্দিন। ওই বাঙ্কারেই হামলা চালানো হয়।