গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International গাজায় হামলা ইজরায়েলের! পাল্টা হামাসও

    গাজায় হামলা ইজরায়েলের! পাল্টা হামাসও

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে শান্তিচুক্তি হয়েছিল ইজরায়েল এবং হামাসের মধ্যে। সেই সংঘর্ষবিরতির মধ্যেই আবার গাজায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে।
    তাদের অভিযোগ, হামাসই সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে। সংবাদমাধ্যম-র প্রতিবেদন অনুযায়ী, রাফা এবং দক্ষিণ গাজার একাংশে ইহুদি সেনা হামলা চালিয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্টজের মধ্যে ফোনে কথোপকথন হয়। তার পরেই গাজায় হামলার সিদ্ধান্ত। আমেরিকার দাবি, গাজায় হামাসই হামলার ছক কষছে। যদিও প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, তারা এ ধরনের কোনও পরিকল্পনার সঙ্গে যুক্ত নয়।