
গাজা সীমান্তে হামাসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ইজরায়েলি যুদ্ধবিমান ইহুদি জনবসতির ওপরেই বোমাবর্ষণ করেছে। এই ঘটনার পরেই অবশ্য সাফাই দিয়েছে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ আইডিএফ।
তাদের যুক্তি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই গাজা সীমান্তের দু কিলোমিটার দূরে ইতজাকের কাছে ইজরায়েলি ভূখণ্ডের ওপর যুদ্ধবিমান থেকে কয়েকটি বোমা পড়ে গিয়েছে। ঘটনাচক্রে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা সফরের দিনেই ঘটেছে এই বিপত্তি।
অন্যদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্যালেস্টাইনিদের জন্য কোনও আন্তর্জাতিক মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হবে না। হামাসের ওপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
