গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International হানিয়াকে হত্যার কথা স্বীকার ইজরায়েলের

    হানিয়াকে হত্যার কথা স্বীকার ইজরায়েলের

    0
    132
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ বলেছেন, হানিয়াকে হত্যা করেছে ইজরায়েলি সেনাই।
    পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইজরায়েলের বিরুদ্ধে কোনও হাত উঠলে, তা কেটে ফেলা হবে। চলতি বছরের জুলাই মাসে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় মৃত্যু হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়া। তার পর থেকেই হামাস গোষ্ঠী ইজরায়েলি সেনার দিকে ওই হামলার অভিযোগ তুলে এসেছে। এ বার সেটাই স্বীকার করে নিয়েছে ইজরায়েল। ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠীকে হুঁশিয়ারি দেওয়ার সময়েই হানিয়া হত্যার কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
    তিনি বলেছেন, হুথিদের উপর জোরদার হামলা চালানো হবে। তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরাল্লার সঙ্গে যা ঘটেছে, ঠিক তেমনই করা হবে