
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে হামলা বন্ধ করার জন্য বার বার সতর্ক করছেন ইজরায়েলকে। কিন্তু বাস্তবে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইজরায়েলি সেনা। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে প্রদেশে ইজরায়েলি হামলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে।
লেবাননের সংবাদসংস্থার খবর অনুযায়ী, নাবাতিয়ে প্রদেশের মায়ফাজুনে একাধিক জায়গায় ড্রোন হামলা চালায় ইজরায়েল। পৃথক ড্রোন হামলায় দু’টি গাড়ি ধ্বংস হয়েছে। মৃত্যু হয়েছে দুই গাড়িতে থাকা মোট চার জনের। ইজরায়েলের পর পর হামলার ঘটনায় ইরানের সঙ্গে আমেরিকার শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। জি-৭ সম্মেলনে যোগ দিতে গিয়ে এখন ফ্রান্সে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্মেলনে যোগ দেওয়ার আগেই ইরানের সঙ্গে শান্তিচুক্তির কথা ঘোষণা করেন তিনি।
সূত্রের খবর, আগামী শুক্রবার সুইৎজারল্যান্ডে চুক্তি সইসাবুদ হওয়ার কথা। কিন্তু তার মধ্যে লেবাননে ইজরায়েলি হামলা আবার এক বার শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল।








