গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International গাজার ৩ এলাকায় প্রতিদিন ১০ ঘন্টা করে যুদ্ধবিরতি ইজরায়েলের

    গাজার ৩ এলাকায় প্রতিদিন ১০ ঘন্টা করে যুদ্ধবিরতি ইজরায়েলের

    0
    152
    ছবি সৌজন্যে : এক্স
    গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটিতে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনও সামরিক অভিযান চালাবে না ইজরায়েল।
    এক বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই ওই সিদ্ধান্ত নিয়েছে, যেন গাজায় আরও বেশ ত্রাণ পৌঁছে দেওয়া যায়। একদিন আগেই ৭১ জনের মৃত্যু হয়েছে গাজায়। তাঁদের মধ্যে ৪২ জনই ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন।
    এদিকে আরও পাঁচজন অনাহারে প্রাণ দিয়েছেন বলে জানা যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইজরায়েলে হামলা চালায়। বিভিন্ন তথ্য বলছে এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।