
ইজরায়েলের হামলাকে কখনওই ছোট বা অতিরঞ্জিত করে দেখা উচিত নয়।পাল্টা হুঁশিয়ারির পথে না হেঁটে এমনই বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
শনিবার ভোরে দু’দফায় ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী এলাকায় হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই হামলার পরই নতুন করে উত্তেজনা শুরু হয় পশ্চিম এশিয়ায়। ইরান সরকারের অন্য কর্মকর্তারা পাল্টা হামলার হুঁশিয়ারি দিলেও আয়াতোল্লা আলি খামেনেই কিছুটা সংযতই থেকেছেন। তিনি বলেছেন, দু’দিন আগে ইজরায়েলি হামলাকে কখনওই ছোট বা অতিরঞ্জিত করে দেখা উচিত নয়। ইজরায়েল শাসকদের ভ্রান্ত ধারণা দ্রুত শেষ হবে। ইরানের মানুষ, যুবশক্তির ইচ্ছা এবং উদ্যোগকে তাদের বোঝা উচিত। সরাসরি প্রতিশোধ নেওয়ার হুমকি থেকে বিরত থেকে আয়াতোল্লা আলি খামেনেই জোর দিয়েছেন ইরানের প্রভাব বিস্তারের দিকে।
তবে তিনি বলেছেন, ইরানের কর্তৃপক্ষের উপর নির্ভর করছে তাঁরা কী ভাবে দেশের জনগণের ইচ্ছা এবং শক্তিকে ইজরায়েলের কাছে পৌঁছে দেবেন।তিনি আশাবাদী তাঁরা জাতি এবং দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন।
ছবি সৌজন্যে : এক্স






