গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International যুদ্ধ করে অস্ত্র সংকটে ইসরায়েল

    যুদ্ধ করে অস্ত্র সংকটে ইসরায়েল

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে,এমন দাবিও এবার করা হচ্ছে।মার্কিন প্রশাসনের দু কর্মকর্তাকে কোট করে বলা হচ্ছে ,ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে।এছাড়া আরও তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রে বিশেষভাবে কমতি অনুভব করছে।

    এদিকে এমন সময় এই তথ্য সামনে এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।দাবি করা হচ্ছে কাতারের সাহায্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি এখনও খুবই সঙ্কটজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে,ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি।উল্লেখ্য,প্রতিবছর আমেরিকা, ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে থাকে। ইরানের হামলার সময় ইসরায়েলকে প্রতিরক্ষা সাহায্য দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আমেরিকা সক্রিয়ভাবে সাহায্য করেছে বলেও আমেরিকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

    এর আগে ১৩ জুন ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ তুলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। একই দিনে ইরান ,অপারেশন ট্রু প্রমিস- থ্রি নামে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোয় পাল্টা অভিযান শুরু করে।