
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা জানে যে গাজায় হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং দাবি করেছেন যে এই গোষ্ঠীকে আমেরিকার পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য তা করার অনুমতি দেওয়া হয়েছে। ইজরায়েলে পৌঁছানোর আগে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করেছেন যে হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং নিজেদেরকে একটি প্যালেস্টাইনীয় পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে।
এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গোষ্ঠীটি দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তিনি যুক্তি দিয়ে বলেছন, তারা এ বিষয়ে প্রকাশ্যেই কথা বলেছে এবং আমেরিকা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু রয়েছে।
