গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International কুদস দিবসে ইরানে সমাবেশস্থলের কাছে বিস্ফোরণ

    কুদস দিবসে ইরানে সমাবেশস্থলের কাছে বিস্ফোরণ

    0
    26
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    তেহরানের কেন্দ্রস্থলে সরকারপন্থী একটি সমাবেশস্থলের কাছে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এতে অন্তত একজন নিহত হয়েছে।

    এর আগে রাষ্ট্রীয় টিভিতে তেহরানসহ দেশের বিভিন্ন বড় শহরে প্যালেস্টাইনি জনগণের সমর্থনে রমজানের শেষ শুক্রবার পালিত কুদস দিবস উপলক্ষে মানুষের সমাবেশের দৃশ্য সম্প্রচার করা হয়।ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, প্যালেস্টাইনি ইস্যুর সমর্থনে অনুষ্ঠিত বার্ষিক সরকারসমর্থিত সমাবেশের কাছাকাছি একটি বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন।এদিকে প্যালেস্টাইনিদের সমর্থনে আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি আল কুদস দিবস উপলক্ষে ইরানের ছোট-বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল হয়েছে।প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানসহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন।মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে।

    এমন এক সময়ে এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে বড় ধরনের হামলার ঘোষণা করেছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান, ইসফাহানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল।