
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে চায় ইসরায়েল। এ বিষয়ে নিজেদের অবস্থান আমেরিকাকে স্পষ্টভাবে জানিয়েছে তেল আবিব। ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তারা ইতিমধ্যে ইরানে সম্ভাব্য হামলার জন্য লক্ষ্যবস্তুর তালিকাও প্রস্তুত করেছে বলে জানা গেছে।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের,আইপিবিসি-র বলছে, তেল আবিবের সামরিক ও নিরাপত্তা নীতি-নির্ধারকরা মনে করছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা বা সম্ভাব্য সমঝোতা কেবল সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়। সংস্থাটির দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে বর্তমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল।
এ লক্ষ্যে আমেরিকা ও ইসরায়েলের সামরিক কর্তারা দেশটিতে সম্ভাব্য হামলার জন্য নতুন লক্ষ্যবস্তুর তালিকাও প্রস্তুত করেছেন বলে জানা গেছে। বিশেষ করে এ তালিকায় ইরানের অপরিশোধিত তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।আইপিবিসি আরো বলছে, ওয়াশিংটনের কাছে পাঠানো সাম্প্রতিক বার্তায় ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা যেকোনো উপায়ে ইরানের ওপর আবারও আক্রমণ শুরু করার সুযোগ খুঁজছে।








