
ইসরায়েলের আইনবিদ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রেসিডেন্ট আহারুন বারাক বলেছেন ইসরায়েল গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারক এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার সরকারের সাম্প্রতিক প্রচেষ্টার কারণে দেশটি সেই দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।তবে তার এই মন্তব্য করার কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইট করে বলেছেন, কোনো গৃহযুদ্ধ হবে না।
তিনি বলেছেন, ইসরায়েল রাষ্ট্র আইনের দেশ এবং আইন অনুসারে ইসরায়েলি সরকারই সিদ্ধান্ত নেয় কে শিন বেটের প্রধান হবেন। এরপর নেতানিয়াহু টুইট করে যোগ করেছেন ,শাব্বাত শালোম।এর আগে,ইসরায়েলের বিশিষ্ট ওই আইনবিদ আহারুন বারাক একাধিক সাক্ষাৎকারে বারাক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা কেন্দ্রীকরণের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু দেশকে এমনভাবে বিভক্ত করেছেন যে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
বারাক বলেছেন, ইসরায়েলি সমাজের প্রধান সমস্যা হল, ইসরায়েলিদের মধ্যে তীব্র ফাটল।উল্লেখ্য বারাক ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।অন্যদিকে,নেতানিয়াহু দাবি, তিনি বারের ক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন এবং তাই তাকে বরখাস্ত করতে হচ্ছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, ক্ষমতা কেন্দ্রীভূত করার এবং তার সহযোগীদের দুর্নীতির অভিযোগের তদন্ত বন্ধ করার ইচ্ছা থেকেই নেতানিয়াহু এই বরখাস্ত কর্যকর করতে চাইচ্ছেন।







