
লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সিরিজ হামলার খবর পাওয়া গেছে। লোহিত সাগরের পূর্ব আফ্রিকা এলাকায় একটি জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, জাহাজটিতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এর মধ্যে ইসরায়েলি আগ্রাসন শক্ত হাতে রুখে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের সাথে আছে ইরান, হুথি, হামাসও। এবার হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা নতুন ধারাবাহিক অভিযান শুরু করেছে। লেবাননের শহরগুলোর দিকে স্থল পথে আগাতে থাকা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধেও তীব্র প্রতিরোধ গড়েছে হিজবুল্লাহ। সম্ভাব্য সব পথেই তারা ইসরায়েলকে আটকে দিচ্ছে।এর মধ্যে ইসরায়েল জুড়ে ২২টির বেশি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। শতাধিক রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের নানা এলাকা জুড়ে। মাঝরাতে শুরু হওয়া হামলার হিজবুল্লাহ ইতি টানে সন্ধ্যার দিকে। ইসরায়েলের নানা এলাকা লক্ষ্য করে রকেট, ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ছোড়া হয়।এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড জানিয়েছে, ইসরায়েলে তাদের সাম্প্রতিক হামলা ছিলো ছক কষা। এখানে তারা ইসরায়েলকে কেবল ট্রেলার দেখিয়েছে। ভবিষ্যতে ইসরাইল উল্টাপাল্টা করলে তার ফল হবে আরও ভয়াবহ, এমন হুমকিই দিয়েছেন আইআরজিসির চিফ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবেরি। এই অবস্থায়,গাজা, লেবান, ইসরায়েলে ছড়িয়ে পড়া আগুনের আঁচ আছে লোহিত সাগরেও।









