গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলছে ইসরায়েল : এরদোয়ান

    মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলছে ইসরায়েল : এরদোয়ান

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স

    ইসরায়েল ধীরে ধীরে মধ্যপ্রাচ্য অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তার মতে, দেশটি এমন একটি নেটওয়ার্ক দ্বারা পরিচালিত, যারা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে।

    রাজধানী আংকারার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, গাজা দিয়ে শুরু হয়ে ইয়েমেন ও লেবাননে ছড়িয়ে পড়া এবং শেষ ইরানে লক্ষ্যবস্তু করা হামলাগুলো কেবল নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে পরিচালিত হচ্ছে,এমনটি নয়, এটি সবাই জানেন।এরদোয়ান বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বিশ্ব ব্যবস্থা যখন একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন বিশ্বজনমতের সামনে বাস্তবতা স্পষ্টভাবে তুলে ধরা জরুরি। তিনি বলেছেন, ইসরায়েল কোনো কর্তৃত্ব ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে মুসল্লিদের জন্য আমাদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ ১৭ দিন ধরে বন্ধ করে রেখেছে।

    তিনি আরো বলেছেন,প্রতিশ্রুত ভূমির স্বপ্ন থেকে শুরু করে প্রলয়ঙ্কর পরিস্থিতির মতো নানা বয়ান একসঙ্গে প্রচার করা হচ্ছে, যা নিছক কাকতালীয় নয়, বরং পরিকল্পিত।তিনি বলেছেন, আরোপিত এজেন্ডা থেকে বেরিয়ে এসে এই বাস্তবতা, এই বর্বরতা ও এই উন্মত্ততার চিত্র বিশ্ববাসীর সামনে প্রভাব সৃষ্টি করতে পারে—এভাবে তুলে ধরা জরুরি।