
ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে ঠিক চার মাসের ব্যবধানে আবার হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। ইজরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বিমান ও রানওয়ে।
বিদ্রোহী গোষ্ঠী হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সানা বিমানবন্দরে মোট চারটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইজরায়েল। তারমধ্যে একটি সরাসরি আঘাত করেছে রানওয়েতে দাঁড়িয়ে থাকা ইয়েমেনিয়া এয়ারওয়াজের একটি যাত্রিবাহী বিমানে। তবে বিমানটিতে সে সময় কোনও যাত্রী বা ক্রু ছিলেন না। উল্লেখ্য, গাজা ভূখণ্ডে ইজরায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুতি ২০২৩ সালের নভেম্বর থেকেই ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামালা চালাচ্ছে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির ওপর।
আক্রান্ত হয়েছে কয়েকটা ভারতীয় জাহাজও। পাশাপাশি, ইজরায়েলের ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে তারা।







