গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা

    লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ উপশহরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও হামলা চালানোর আগে সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল বাহিনী।

    বার্তা সংস্থার এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, হামলার পর লক্ষ্যবস্তু এলাকাগুলোর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ধারাবাহিক এই হামলায় শহরজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    এর আগে বুধবার ভোরে বেইরুটের কেন্দ্রস্থলে একটি ভবনে বিমান হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।