ইদ উপলক্ষ্যে ইজরায়েল-লেবানন সীমান্তে যুদ্ধ বিরতির ডাক

0
785
EID UPOLAKKHE JUDDHA BIROTI
EID UPOLAKKHE JUDDHA BIROTI

পবিত্র ইদ-উল-আধা উপলক্ষ্যে ইজরায়েল-লেবানন সীমান্তে যুদ্ধ বিরতির ডাক দেওয়া হয়েছে। লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তা জেনিন হেনিস-প্লাসচের্ট এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান আরল্ডো লাজারো এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে।

ইজরায়েল-লেবানন সীমান্তে উভয় পক্ষের সেনাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তারা। লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল্লাহ এবং ইজরায়েলের ন্যূনতম ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে। তাই এই বিষয়ে দুপক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যাতে কোন রক্তক্ষরণ না হয়। শান্তির দিনে শান্তিরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা। অন্যদিকে হামলা-পাল্টা হামলায় রীতিমতো রণক্ষেত্র লেবানন-ইজরায়েল সীমান্ত। সিনিয়র কমান্ডারকে হত্যার জবাবে গত কয়েকদিনে ইজরায়েলি ভূখণ্ডে আক্রমণের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির রকেট-ড্রোনের আঘাতে দেশটির উত্তরাঞ্চলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আগুন। যেকোন মুহূর্তে আবারও উত্তপ্ত হতে পারে লেবানন- ইজরায়েল সিমাস্ত, তাই আর ঝুঁকি নিতে চাইছে না জাতিসংঘ। আগে থেকেই সতর্ক করতেই এই পদক্ষেপ।