
আমরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতি চলছে। তবে, লেবাননে হামলা জারি রেখেছে ইজরায়েল।
আগেই ইজরায়েলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংঘর্ষবিরতির চুক্তির মধ্যে লেবানন নেই। তবে, এবার ইজরায়েল-লেবাননের মধ্যে শান্তি ফেরাতে উদ্যোগী আমেরিকা। শুক্রবারই বৈঠকে বসতে পারেন ইজরায়েলের প্রধানমন্ত্রী ও লেবাননের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ঐতিহাসিক বৈঠক হতে চলেছে। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইজরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘদিন পর এই বৈঠক হতে চলেছে। প্রায় ৩৪ বছর পর। তিনি লেখেছেন, ইজরায়েল ও লেবাননের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
দুই নেতার মধ্যে অনেক দিন প্রায় ৩৪ বছর কোনও কথা হয়নি। শুক্রবার তা হতে চলেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি দুই তরফে কোন নেতারা কথা বলবেন।
