ইজরায়েলের হামলায় নিহত হামাস সরকারের প্রধান

0
241
তিন মাস আগেই রকেট হামলায় মৃত্যু হয়েছে গাজা ভূখণ্ডে হামাস নিয়ন্ত্রিত সরকারের প্রধান রাওহি মুস্তাফার।বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছে ইজরায়েল।
তাদের দাবি, রাওহি মুস্তাফার সঙ্গে তাঁর দুই নিরাপত্তা আধিকারিক সামেহ অল-সিরাজ এবং সামি অউধেরও মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির তরফে কিছু জানানো হয়নি। হামাস এখনও পর্যন্ত রাওহি মুস্তাফার মৃত্যুর খবরও স্বীকার করেনি।ইজরায়েল সেনার বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজায় মাটির তলায় থাকা হামাসের একটি ডেরায় হামলা চালানো হয়েছিল। হামলার হাত থেকে বাঁচতে সেখানে আত্মগোপন করেছিলেন ওই তিন জন। কিন্তু ভূগর্ভস্থ সেই ঘাঁটিকে চিহ্নিত করে আকাশপথে হামলা চালায় ইজরায়েল। হামলায় মৃত্যু হয় তিন জনেরই।ইজরায়েল মনে করে, ৭ অক্টোবরের হামলার নেপথ্যে ছিল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মাথা। আর রাওহি মুস্তাফা সিনওয়ারের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।