গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইজরায়েল আর বেশি দিন নেই : খামেইনি       

    ইজরায়েল আর বেশি দিন নেই : খামেইনি       

    0
    122

    ইজরায়েল আর বেশি দিন নেই। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি। সম্প্রতি ইজরায়েল হামলায় নিহত হয়েছেন হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লা। এই আবহে ৫ বছর পর প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি ধর্মোপদেশ দিয়েছেন।

     

    সেই উপলক্ষ্যে এদিন তেহরানের গ্র্যান্ড মসজিদে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। আয়াতোল্লা আলি খামেইনি বলেছেন, তাদের শত্রুপক্ষ মানুষের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার প্যালেস্টাইন, লেবানন, মিশর ও ইরাকের শত্রু। তারা ইয়েমেন ও সিরিয়ারও শত্রু। সকলের শত্রু একই।দেশগুলিকে তাদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনতার উদ্দেশে তিনি আরও বলেছেন, প্রতিটি দেশের, প্রতিটি নাগরিকের এই চূড়ান্ত পর্যায়ের অত্যাচারীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে।ইজরায়েলের মোকাবিলায় ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না বা দায়িত্ব পালনে তাড়াহুড়াও করবে না। প্যালেস্টাইনবাসীর নিজেদেরকে সুরক্ষা দেওয়ার আইনি অধিকার রয়েছে। এই অপরাধী, ভূমি অধিগ্রহণকারী বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার আছে তাদের। নিজেদের মাতৃভূমিকে সুরক্ষা দেওয়ার জন্য প্যালেস্টাইনকে কোনও আদালত বা আন্তর্জাতিক সংস্থা দোষারোপ করতে পারবে না।পাশাপাশি হাসান নাসারল্লাহকে ভাই বলে অভিহিত করে আয়াতোল্লা আলি খামেইনি তাঁকে লেবাননের উজ্জ্বল রত্ন হিসেবে বর্ণনা করেছেন।