
আমেরিকা এবং ইজরায়েল একযোগে তেহরানে হামলার পরই এ বার ইজরায়েলের রাজধানী তেল আভিভে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরান রিভোলিউশনারি গার্ড-এর তরফেও দাবি করা হয়েছে, ইজরায়েলকে জবাব দেওয়া হচ্ছে।
তেল আভিভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে, ইজরায়েল যদি হামলা বন্ধ না করে, তা হলে আরও জোরালো আক্রমণের রাস্তায় হাঁটবে তারা। অন্যদিকে, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীও ইজরায়েলের হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে।
আমেরিকা এবং ইজরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁদের সতর্কবার্তা, লোহিত সাগরেও হামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। শনিবার রাতেই হামলা শুরু করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইজরায়েলি হামলা হয়েছে। এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
