
যুদ্ধবিরতির মাঝেই ফের গাজায় লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নেতানিয়াহু।
সেখানে বক্তব্য রাখার সময় ফের একবার যুদ্ধে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি। বলেছেন, কোনও বাছাই নয়, সব পণবন্দির মুক্তি চায় ইজরায়েল। সব বন্দিরা বাড়ি ফিরে আসবেন। হামাস কখনও গাজা শাসন করতে পারে না। ইজরায়েল ওই দানবদের পরাজিত করবেই। মনে রাখবেন, সমঝোতার পথে হেঁটে কখনও জয় আসে না। অন্য পথে জয় ছিনিয়ে নিতে হয়। নিজের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
তিনি বলেন, ইজরায়েলকে প্রয়োজনীয় হাতিয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যা ইজরায়েলের প্রতিরক্ষায় ও ফৌজকে আরও আক্রমণাত্মক হতে সাহায্য করবে।






