ইজরায়েলে এফ-২২ র‌্যাপ্টর যুদ্ধবিমান আমেরিকার

0
70
ছবি সৌজন্যে : এক্স
ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে এ বার পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি আরও বৃদ্ধি করল আমেরিকা। প্রায় ১২টি এফ-২২ র‌্যাপ্টর যুদ্ধবিমান পাঠিয়েছে ইজরায়েলে।
চলতি সপ্তাহেই পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে ফের এক দফা বৈঠকে বসার কথা রয়েছে আমেরিকার। আলোচনা চললেও সামরিক উত্তেজনা থামেনি। দু’দেশই একে অন্যকে হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। পশ্চিম এশিয়া সংলগ্ন সমুদ্রে আগে থেকেই নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করে আমেরিকা। এ বার ইজরায়েলে এক সঙ্গে প্রায় এক ডজন এফ-২২ র‌্যাপ্টর পাঠিয়ে দিল পেন্টাগন।
গত বছর ইরানের পরমাণুকেন্দ্রে যখন মার্কিন বাহিনী হামলা চালিয়েছিল, তখন এই এফ-২২ র‌্যাপ্টরও প্রবেশ করেছিল তেহরানের আকাশসীমা।